চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদার জন্য ব্যবসায়ীর বাড়িতে গুলি

চাঁদবাজরা ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ছবি : কালবেলা
চাঁদবাজরা ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ছবি : কালবেলা

চট্টগ্রামের চন্দনপুরায় ফের চাঁদা না পেয়ে মুজিবুর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চন্দনপুরায় অবস্থিত স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই বাড়িতে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানও পরিবার নিয়ে বসবাস করেন।

ব্যবসায়ীর পরিবার বলেন, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে গত ২ জানুয়ারিও বাড়িটি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়েছিল।

স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান কালবেলাকে বলেন, বাড়ির পেছনে খালপাড় থেকে ভারী অস্ত্র নিয়ে গুলি করা হয়েছে। এতে কেউ হতাহত না হলেও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানি থেকে চাঁদা দাবি করে আসছিল। মাসখানেক আগে কোম্পানির চেয়ারম্যানকে ফোন দিয়ে হুমকি দেয়।

তিনি বলেন, প্রথমবার বাড়ির সামনে দিয়ে গুলি করলেও সেখানে পুলিশ প্রহরায় থাকায় এবার বাড়ির পেছন দিক থেকে গুলি করেছে।

মুজিবুর রহমান আরও বলেন, এভাবে চলতে থাকলে ব্যবসার সুষ্ঠু পরিবেশ যেমন বিঘ্নিত হবে, তেমনি ব্যবসায়ীদেরকেও নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। এ ঘটনায় আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে চকবাজার থানার ওসি বাবুল আজাদ বলেন, আমরা ঘটনা জেনেছি, ঘটনাস্থলও পরিদর্শন করেছি। এর সঙ্গে জড়িতদের শনাক্তের জন্য কাজ চলমান।

চট্টগ্রামে চাঁদাবাজদের লাগাম টানতে ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ। অস্ত্রধারী চাঁদবাজ গ্রুপের চুনোপুঁটিদের গ্রেপ্তার এবং নেপথ্যে থাকাদের আইনের আওতায় আনতে পুলিশের ব্যর্থতার অভিযোগ দীর্ঘদিনের। যদিও এসব অভিযোগের তোয়াক্কা না করে পুলিশ বরাবরের মতই বলেছিল যে, রাঘব বোয়ালরা পুলিশের নজরদারিতে রয়েছে। তবে পুলিশের এমন বক্তব্যের সাথে বাস্তব চিত্র ভিন্ন।

উল্লেখ্য, টেক্সটাইল, পোশাক, জ্বালানি খাতে ব্যবসা রয়েছে মুজিবুর রহমানের। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত মুজিবুর ২০২৪ সালের সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X