সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

গুণগত মান নিশ্চিত করে দ্রুত উন্নয়ন সম্পন্ন করতে হবে: সিসিক প্রশাসক

উন্নয়ন কাজ পরিদর্শন করছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী । ছবি : কালবেলা
উন্নয়ন কাজ পরিদর্শন করছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী । ছবি : কালবেলা

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে কর্মকর্তা ও ঠিকাদারদের গুণগত মান শতভাগ ঠিক রেখে দ্রুত উন্নয়ন কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।

রোববার (১ মার্চ) দুপুরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের প্রতিটি টাকার শতভাগ সদ্ব্যবহার হতে হবে। উন্নয়ন কাজের গুণগত মান অবশ্যই শতভাগ নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজ যথাসময়ে সম্পন্ন না হলে জনগণের ভোগান্তি বাড়ে। আমরা জনগণের ভোগান্তি বাড়াতে চাই না, স্বস্তি দিতে চাই। তিনি আরও বলেন, আমাদের কাছে নগরবাসীর প্রত্যাশা অনেক। আমরা নগরবাসীর প্রত্যাশা শতভাগ পূরণ করতে চাই। সেই স্বপ্ন পূরণে নগরবাসীর সহযোগিতা লাগবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক নগর গড়া শুধুমাত্র সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়।

আব্দুল কাইয়ুম চৌধুরী রোববার দুপুরে ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলা, মোহাম্মদপুর, শাহপরান গেট এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন ও শাহপরাণ এলাকায় অবস্থিত সিসিকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। পরে নগরীর কালেক্টরেট মসজিদের সম্মুখের পুলিশ বক্স পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কে অটোরিকশা রেখে জনদুর্ভোগ সৃষ্টি না করতে অটোরিকশা শ্রমিকদের অনুরোধ করেন।

অপরদিকে, সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন শাখা পরিদর্শনকালে প্রশাসক বলেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। জনগণের টাকার যাতে সদ্ব্যবহার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি নিয়ম মেনে অবশ্যই যথাসময়ে অফিসে আসতে হবে। নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না। সরকারি সব নির্দেশনা যথাযথভাবে পালন করে সিলেট সিটি কর্পোরেশন এলাকার সব নাগরিকের সেবা নিশ্চিত করতে হবে। কোনো নাগরিককে হয়রানি করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X