পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তা নিয়ে দুগ্রুপের সংঘর্ষ

রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা
রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা উদ্ধারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার কল্যানী ইউনিয়নের নয়ানদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ানদীর পাড় এলাকায় একটি সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল দখল করে রেখেছিল। ভুক্তভোগী শাহজাদা মিয়ার আবেদনের প্রেক্ষিতে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ রাস্তাটি উদ্ধারের উদ্যোগ নেয়। সোমবার সকালে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে সীমানা নির্ধারণের কাজ শুরু হলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে কল্যাণী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নেছার আহমেদ বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় আমরা সীমানা নির্ধারণে বসি। আলোচনা চলাকালেই দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ভুক্তভোগী শাহজাদা মিয়ার পক্ষের ৪ জন এবং অপর পক্ষের ৩ জন আহত হয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন মির্জা সুমন জানান, ২০২১ সালের ডিসেম্বরে একবার রাস্তাটি উদ্ধার করা হলেও তৎকালীন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফেরদৌস আলম ফুলারের নেতৃত্বে তা পুনরায় দখল করা হয়। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পুনরায় আবেদনের প্রেক্ষিতে আজ এ সীমানা নির্ধারণের পদক্ষেপ নেওয়া হয়েছিল।

ভুক্তভোগী পক্ষের নুর হোসেন ও শাহ আলম অভিযোগ করে বলেন, আলোচনা চলাকালে তালতলার আলুর ব্যাপারী সাইদুল মুন্সির উস্কানিতে ফেরদৌস আলম ফুলার গ্রুপের পক্ষ থেকে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে শাহাজাদা মিয়া (৫৫), ওমর ফারুক (১৭), সবজা বেগম (৫৫) ও মৌসুমি বেগম (২৩) গুরুতর আহত হয়।

অপরদিকে অভিযোগ অস্বীকার করে ফেরদৌস আলম ফুলার বলেন, গত ৬৫ বছর ধরে এখানে কোনো রাস্তা ছিল না। তারা হঠাৎ করে গন্ডগোল করার প্রস্তুতি নিয়ে এসে আমাদের পক্ষের মাহাফুজার (২২), মাসুদ (২৪) ও ফজলুর রহমানকে (৫০) পিটিয়ে আহত করেছে। আমরা এ ঘটনার ন্যায্য বিচার চাই।

ঘটনার খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে আগামীকাল (৩ মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় দুই পক্ষকে থানায় তলব করা হয়েছে। কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X