মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন, গ্রেপ্তার ৩

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদ খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলার খুলশী থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়। এর জের ধরে আতিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত তারেকের বড় বোন সেলিনা জান্নাত সুমা বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে সোমবার রাতে রাজনগর থানা পুলিশ চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনীতে অভিযান পরিচালনা করে। এ সময় কলোনি থেকে এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)কে গ্রেপ্তার করে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ৩ মার্চ দুপুরে গ্রেপ্তার তিনজনকে রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (চাকু) উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X