কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে মাটি কাটলে কাউকে ছাড় দেওয়া হবে না : হাসনাত আব্দুল্লাহ 

দেবিদ্বারে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
দেবিদ্বারে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

মাদক, অবৈধ মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য। এখানে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে। এতে বাঁধ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর বন্যায় ফসল, বাড়িঘর ও রাস্তাঘাট ধ্বংস হচ্ছে। এসব ক্ষতি মেরামতে সরকারকে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। সামান্য কয়েকজন মানুষের স্বার্থের কারণে জনগণের পাশাপাশি সরকারও দুর্ভোগে পড়ছে।

মঙ্গলবার (০৩ মার্চ) সকালে দেবিদ্বারের মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার ভয়াবহতা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, দুই একর জায়গা থেকে টপসয়েল কাটলে তার প্রভাব আশপাশের ১০-১৫ একর জমির টপসয়েলের ওপর পড়ে। সাময়িক লাভের জন্য আমরা দীর্ঘমেয়াদে কৃষির বড় ক্ষতি ডেকে আনছি।

এলাকায় পরিচালিত ২২টি ইটভাটার অধিকাংশেরই লাইসেন্স নেই উল্লেখ করে তিনি আরও বলেন, যারা সরকারকে ট্যাক্স দিয়ে, পরিবেশের ক্ষতি না করে শর্ত অনুযায়ী ব্যবসা করছেন, তাদের ছাড়া বাকিদের ছাড় দেওয়া হবে না। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মামলা ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি নদী-খাল পুনঃখনন ও নাব্যতা ফিরিয়ে আনার মাধ্যমে কৃষিকে টিকিয়ে রাখার ওপর জোর দেন।

এ সংসদ সদস্য ব‌লেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কাছেই আমার জবাবদিহিতা; কোনো প্রভাবশালী গোষ্ঠী, দল বা ব্যবসায়ীদের কাছে আমি দায়বদ্ধ নই।

দীর্ঘ ৩৩ বছর ধরে সামাজিক কার্যক্রম চালিয়ে আসায় মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রশংসা করে এমপি হাসনাত বলেন, প্রতিটি গ্রাম ও ইউনিয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলতে হবে। তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করতে পারলে মাদক ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমে আসবে।

মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সোলাইমান কবির মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম এবং মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া।

অনুষ্ঠান শেষে এলাকার প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X