সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

‘প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিসিকের সেবাকেন্দ্রগুলো কার্যকর করা হবে’

ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা
ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা

প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সিলেট সিটি করপোরেশনের অধীন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার।

কাইয়ুম চৌধুরী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যাতে নগরবাসীকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বা হাসপাতালে যেতে না হয় সেই লক্ষ্যে আমরা সিটি করপোরেশনের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানকে আরও সেবামুখী করার উদ্যোগ নিয়েছি। আশা করি প্রত্যেক নাগরিক নিকটস্থ প্রাথমিক স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানগুলো থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

বুধবার (৪ মার্চ) দুপুরে নগরীর কুমারপাড়ায় সিলেট সিটি করপোরেশন পরিচালিত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় সিসিক প্রশাসক নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেসব সেবাকেন্দ্রে জনবল সংকট রয়েছে, বিশেষ করে যেগুলোতে চিকিৎসকের পদ শূন্য রয়েছে সেগুলোতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক একটি নগর গড়তে যেমন নানামুখী উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা ও বেড়ে উঠার সুযোগ দেওয়া। আমরা নগরবাসীর কাছে উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন— সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. রুমানা, ডা. তাহমিনা মালিক, ডা. মুন্নী, সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও মো. মাহবুবুর রহমান।

এর আগে প্রশাসক নগরীর ঘাসিটুলায় নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। পরে আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর সাগরদিঘির পাড়ে শ্মশানঘাট পরিদর্শন, রাস্তা, ড্রেন ও ফুটপাত পরিদর্শন করেন। এ সময় তিনি আবর্জনা রাস্তায় বা ড্রেনে না ফেলতে বাসার মালিকদের অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X