গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে দুপক্ষের সংঘর্ষ 

রাতের আঁধারে এক্সকাভেটর দিয়ে বালু উত্তোলন। ছবি : কালবেলা
রাতের আঁধারে এক্সকাভেটর দিয়ে বালু উত্তোলন। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাটে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বড় ধন গ্রামের ভিত্তিখেল হাওরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইউপি চেয়ারম্যান লোকমান শিকদারের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বড় ধন গ্রামের ভিত্তিখেল হাওরে তার লোকজন ও বাউরবাগ গ্রামের রহমান গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান কালবেলাকে বলেন, ইউপি চেয়ারম্যান লোকমান শিকদারের জমি থেকে কয়েক দিন ধরে বোমা মেশিন ও এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে শিকদারের লোকজন। বালু উত্তোলনের ফলে কৃষিজমি ধ্বংস হওয়াতে বাউরবাগ গ্রামের লোকজন এ ব্যাপারে বারবার প্রতিবাদ করে আসছিল। সকাল থেকেই কয়েক দফায় বোমা মেশিনের ড্রাইভার ও শ্রমিকদের মধ্যে উত্তেজনার ঘটনাও ঘটে। রাত ১১টায় লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তারা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, লোকমান শিকদার পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। এসময় তার মুঠোফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোয়াইনঘাট থানার এসআই বিশ্বজিৎ কুমার কালবেলা কে বলেন,অবৈধভাবে বালু উওোলন কে কেন্দ্র করে রহমান গ্রুপ ও শিকদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন। তারা বর্তমানে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) কবীর হোসেন কালবেলাকে বলেন, রাতের আধাঁরে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X