গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

টঙ্গী বাজারের মা সফুরউননেছা মার্কেটে আগুন। ছবি : কালবেলা
টঙ্গী বাজারের মা সফুরউননেছা মার্কেটে আগুন। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে টঙ্গী বাজার এলাকার মা সফুরউননেছা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর রাত দেড়টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মার্কেটটির একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। আগুনের তীব্রতা দেখে মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা যার যার সামর্থ্য অনুযায়ী পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে তারা ব্যর্থ হন।

খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে মার্কেটটির অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, মার্কেটটিতে দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম, কেমিক্যালসহ বিভিন্ন ধরনের দাহ্য সামগ্রীর দোকান থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১৩ থেকে ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। অনেক ব্যবসায়ী দাবি করেছেন, আগুনে তাদের দোকানের সব মালামাল পুড়ে গেছে। তারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানায়, ঘটনাটি তদন্ত করে আগুনের প্রকৃত কারণ উদঘাটন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X