নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৯ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

খাবারের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণ

গ্রেপ্তার মতিবুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার মতিবুল ইসলাম। ছবি : কালবেলা

নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মতিবুল ইসলাম (৩০) মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে। ভুক্তভোগী ওই শিশু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় মতিবুল খাবার দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে দ্রুত ভ্যানে করে ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসলে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে হাসপাতালে পাঠান। তিনি ওই শিক্ষার্থীকে দেখে আসেন এবং চিকিৎসককে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করেন।

পুলিশ সুপার বলেন, ধর্ষণের অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধর্ষকদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X