নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল পা

বান্দরবান জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
বান্দরবান জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়া গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি পা উড়ে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫১ ও ৫২ নম্বর পিলারের মধ্যবর্তী পয়েন্ট দিয়ে সাতজন ব্যক্তি গাছ কাটার উদ্দেশে সীমান্ত অতিক্রম করেন। তারা পাইনছড়ি সীমান্ত এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে মিয়ানমার সীমান্তের ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় তারা জিরো লাইন অতিক্রম করে বাটনাতলা এলাকায় বাটনা গাছ কাটতে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে একটি স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এতে আবদুল জাব্বার (৫৩) নামে এক ব্যক্তির পা উড়ে যায়। সঙ্গে থাকা অন্যরা দ্রুত সরে গিয়ে প্রাণে রক্ষা পান।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ঘটনার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X