বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সালিশে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

আব্দুল সামাদ। ছবি : সংগৃহীত
আব্দুল সামাদ। ছবি : সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে সালিশ বৈঠকে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুল সামাদ নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিকন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল সামাদ (২২) ওই এলাকার কিত্তেকমরপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইফতারের আগে উপজেলার উসমানপুর ইউনিয়নের কিত্তেকমরপুর গ্রামের আব্দুল সামাদ ও রফিকুল ইসলামের মধ্যে পারিবারিক রাস্তা নিয়ে কথাকাটাকাটি হয়। উভয় পক্ষের বাড়ির পাশাপাশি হওয়ায় কথাকাটাকাটি এবং রাস্তা নিয়ে বিরোধের বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার রাতে তারাবির নামাজের শেষে একই গ্রামে মাসুক মিয়ার বাড়িতে শালিশ বৈঠক বসে।

ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে স্থানীয় ইউপি সদস্য শাকির আহমেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক মেম্বার মিনার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসেন। সালিশ বৈঠকের শেষ পর্যায়ে হঠাৎ করে উভয় পক্ষ উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় উভয় পক্ষের ১০-১২ জন গুরুতর আহত হন। ধারাল চাকুর আঘাতে গুরুতর আহত অবস্থায় আব্দুল সামাদকে তাৎক্ষণিক বালাগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল হাসান ভূইয়া কালবেলাকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল হাসপাতলে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X