কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ এএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

লক্ষ্মীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
লক্ষ্মীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের পূর্ব টিওরী গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জে উপজেলার পূর্ব টিওরি গ্রামের বিলে বর্ষার মৌসুমে পানি জমে থাকে। শুষ্ক মৌসুমে এ বিলের পানি স্থানীয়রা ব্যবহার করে। ফসল উৎপাদনে আশপাশের কৃষি জমিতেও এখান থেকে পানি নেওয়া হয়। মোল্লা বাড়ির দুপক্ষ মোহন মোল্লা ও রাসেলদের মধ্যে এ বিলের পানি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার (৬ মার্চ) বিকেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোহন ও তার ভাই আব্দুল মজিদ, ভাবি শারমিন আক্তার, ভাতিজি সানজিদা আক্তার, শিশু সাফোয়ান আহত হয়। এ ঘটনায় অপরপক্ষের রাসেলসহ তার স্বজন রাকিব হোসেন, রায়হান আহমেদ, আছমা আক্তার, কুলছুম বেগম, আবুল হোসেন ও বেলায়েত হোসেন বিল্লাল আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। মজিদ নামে একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘বিলের পানি ব্যবহার নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয়পক্ষকেই থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেউই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১০

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১১

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১২

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৩

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৪

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৫

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৬

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৭

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৮

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৯

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

২০
X