দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশব্যাপী খাল খনন বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে : পানি সম্পদমন্ত্রী

দিনাজপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পানিসম্পদ মন্ত্রীশহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
দিনাজপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পানিসম্পদ মন্ত্রীশহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে সরকার সফল উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামী ১৬ মার্চ দিনাজপুর কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখননের মাধ্যমে দেশে প্রথম এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে দিনাজপুর কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন করেন মন্ত্রী।

পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশে খাল খননের মাধ্যমে জনগণের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ এ কর্মসূচি সম্পন্ন এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে পরিবেশ ভারসাম্য রক্ষা ও অধিক কৃষি ফলনের লক্ষ্যে পরিত্যক্ত জলাশয় এবং ছোট বড় নদ নদী খনন কাজের উদ্যোগ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনকল্যাণ এবং জলবায়ু প্রবাহ রোধে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর, খাল খননের বিষয় গুরুত্বারোপ করেছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃ খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশে খাল খনন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে যাবে।

খাল খননের মাধ্যমে পানি ধরে রাখতে পারলে, দেশের সব এলাকার মানুষ প্রধানত সহজে সেচ সুবিধা পাবে। সব ধরনের ফসল চাষ ও উৎপাদনে উপকার হবে। বিশেষ করে, খাল পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। খালের পানি সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি জমিতে পৌঁছাতে পারলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম সাহাবুদ্দিন তার প্রদত্ত তথ্যে খাল খননের গুরুত্ব উল্লেখ করে বলেন, এটি গুরুত্বপূর্ণ খাল হিসেবে বিবেচিত করে সরকার খননের উদ্যোগ গ্রহণ করেছে। ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুর ঢেপা-পুনর্ভবা পানি ব্যবস্থাপনা শীর্ষক উপপ্রকল্পের অধীন সাহাপাড়া খাল ১২ দশমিক ২০০ কিমি : পুনঃখনন কাজ করা হবে।’

তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ খালটি খনন না করার ফলে পলিপড়ে ভরাট হয়ে গেছে। এছাড়া উজান থেকে পানি প্রবাহ না থাকায়, শুষ্ক মৌসুমে খালটি প্রায় সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। খালটি ভরাট হয়ে যাওয়ার কারণে শুষ্ক মৌসুমে কৃষকগণ সেচের পানি পায় না। পানি ধারণক্ষমতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ফলে আবাদি জমির ফসল নষ্ট হয়ে যায়। খালটি খনন হলে সহজে সেচ সুবিধার মাধ্যমে এই এলাকার কৃষকেরা উপকৃত হবে।

তিনি আরও বলেন, জেলার কাহারোল ও বীরগঞ্জ দুটি উপজেলার প্রায় ১৫ কিলোমিটার এলাকায় আমন ধানের জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। ফলে ৬০ হাজার টন ধান বিনষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। প্রায় ১২০০ হেক্টর জমির ভূ-উপরিস্থ পানি সম্পূরক সেচ সরবরাহ করা সম্ভব হবে। ফলে ভূ-গর্ভস্থলে পানি ব্যবহার কমে যাবে। খালের উভয় পাশে প্রায় ৭ হাজার বৃক্ষ রোপণ করা হবে। সামগ্রিক পরিবেশের উপর ইতিবাচক প্রভাব পড়বে। খালটি খনন হলে মৎস্য ও জল সম্পদ বৃদ্ধি এবং দারিদ্র বিমোচন ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, ২-আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপির নেতারা।

অন্যদের মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X