কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে গুম ও হত্যার হুমকি, থানায় জিডি

মিরপুর মডেল থানা। ছবি: সংগৃহীত
মিরপুর মডেল থানা। ছবি: সংগৃহীত

এসএটিভির রিপোর্টার হাসান আল সাকিবকে গুম ও হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা শঙ্কায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক সাকিব।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি এসএটিভির রিপোর্টার হাসান আল সাকিবের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি কল দেন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। পরে তার এক ঘনিষ্ঠ ব্যক্তি, সাবেক এলজিইডি কর্মকর্তা মোস্তফা নিজেকে বাচ্চু মিয়ার বড় ভাই পরিচয় দিয়ে গত দুই দিন ধরে বারবার হোয়াটসঅ্যাপে কল করেন। এ সময় তিনি সমঝোতার প্রস্তাব দেন এবং তা না মানলে সাকিবকে গুম করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক সাকিব জানান, সম্প্রতি ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ এবং ঠিকাদারদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে এসএটিভি। এসব প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এদিকে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাচ্চু মিয়াসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। এঘটনায় চলতি বছরের গত ১১ জানুয়ারি বাচ্চু মিয়াকে তার পদ থেকে বদলি করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর এক মাস না যেতেই সেই বদলি আদেশ বাতিল করে আবারও তাকে ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী পদে পুনর্বহাল করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক হাসান আল সাকিব বলেন, ‘আমার কাছে হুমকির সব ধরনের প্রমাণ রয়েছে। নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ মিরপুর মডেল থানায় জিডি করেছি। একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশ করা আমার দায়িত্ব। হুমকি দিয়ে আমাকে থামানো যাবে না।’

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকর্মীরা হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X