মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ডিজেল কিনতে গিয়ে ভারতীয় ট্রাকচালক আটক

চালক নিখিল দাস ও বিজিবির হেফাজতে নেওয়া ট্রাক।
চালক নিখিল দাস ও বিজিবির হেফাজতে নেওয়া ট্রাক।

সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে অবৈধভাবে ভারতীয় রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টার অভিযোগে এক ভারতীয় ট্রাকচালককে আটক এবং ট্রাকটি জব্দ করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন।

শনিবার (৭ মার্চ) সীমান্তের দুবাগ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ট্রাকচালকের নাম নিখিল দাস (৪৫)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

৫২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গত শনিবার বিকেলে নিখিল দাসের পাথরবোঝাই একটি ট্রাক শেওলা আইসিপি (স্থলবন্দর) দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পাথর খালাস শেষে ভারতে ফেরার পথে ট্রাকটি জ্বালানি সংকটে পড়ে। এ সময় চালক স্থানীয় ‘নাদিয়া স্টোর’ নামক একটি দোকান থেকে ভারতীয় রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন। গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল তাকে হাতেনাতে আটক করে এবং ট্রাকটি জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতেই মুচলেকা নিয়ে চালক নিখিল দাসকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে রোববার (৮ মার্চ) বিজিবির হেফাজতে থাকা ট্রাকটিও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ওপার থেকে আসা ডিজেল ভরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশের তুলনায় প্রতিবেশী দেশে তেলের দাম বেশি হওয়ায় সীমান্ত দিয়ে তেল পাচারের একটি ঝুঁকি থাকে। প্রতিদিন শেওলা স্থলবন্দর দিয়ে প্রায় তিন শতাধিক ট্রাক যাতায়াত করে। নিয়ম অনুযায়ী এসব ট্রাকের বাংলাদেশ থেকে তেল কেনার কথা নয়।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে। ভারতীয় চালকসহ যারাই অবৈধভাবে তেল সংগ্রহের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X