সাভার প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সাভার রোডে যানচলাচলে ধীরগতি। ছবি : কালবেলা
সাভার রোডে যানচলাচলে ধীরগতি। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে যখন ঘরমুখো মানুষের ঢল নামার অপেক্ষা, ঠিক তখনই ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজকে ঘিরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া অংশে বাড়ছে ভোগান্তির শঙ্কা। সড়কের বিভিন্ন স্থানে গর্ত, উঁচু-নিচু অবস্থা, ধুলাবালি এবং নির্মাণসামগ্রী পড়ে থাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। এতে ঈদের সময় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।

রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এ মহাসড়কের সঙ্গে সংযুক্ত আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক ব্যবহার করে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। তবে আশুলিয়া অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ চলায় অনেক জায়গায় সড়ক সংকুচিত হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সরেজমিনে দেখা যায়, আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত বেশ কয়েকটি স্থানে সড়কের কার্পেটিং উঠে ইটের সুরকি বের হয়ে এসেছে। কোথাও ধুলোর আস্তরণ, কোথাও আবার ধুলো নিয়ন্ত্রণে পানি ছিটানোর ফলে তৈরি হয়েছে কাদামাটি। পিলার নির্মাণের কাজ চলায় অনেক স্থানে ক্রেন ও নির্মাণসামগ্রী সড়কের পাশেই রাখা হয়েছে, এতে সড়ক সরু হয়ে যানজট তৈরি হচ্ছে।

বাসচালক ইসলাম খান বলেন, রাস্তা আগেই খারাপ ছিল, এখন আবার নির্মাণকাজ চলছে। জায়গায় জায়গায় জ্যাম। আজও আব্দুল্লাহপুর থেকে আসতে সারে তিন ঘণ্টা লেগেছে। ঈদের সময় এ ভোগান্তি আরও বাড়বে।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে ট্রাক চালক ইমরান বলেন, জামগড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার কারণে গাড়ি চলতেই পারে না। তিনটা গাড়ির মধ্যে হাজারটা অটো থাকে। এখন কাজও চলছে, ফলে ৩০ মিনিটের রাস্তা যেতে দুই ঘণ্টা লাগে।

তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার অংশের মধ্যে পাঁচ কিলোমিটার পর্যন্ত সাববেস ও দুই লেনের পাথরের কাজ শেষ হয়েছে। তিন কিলোমিটারের বেশি অংশে ইতিমধ্যে কার্পেটিং করা হয়েছে। ঈদযাত্রা শুরু হওয়ার আগেই ওই অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, জামগড়া থেকে বাইপাইল পর্যন্ত তিন কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। আগের দুই লেনের সড়ক চালু রেখেই কাজ করা হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে আমাদের নিজস্ব ট্রাফিক কন্ট্রোলারও থাকবে।

এদিকে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে অতিরিক্ত পুলিশ থাকবে। ভাঙাচোরা অংশ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তবে স্থানীয়রা বলছেন, ঈদ সামনে রেখে সড়কের চলমান কাজ দ্রুত শেষ না হলে ঘরমুখো মানুষের যাত্রা এবারও ভোগান্তিমুক্ত হবে না।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১২

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৩

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৪

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৫

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৬

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৭

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৮

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৯

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

২০
X