মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে দীর্ঘ যানজট

নির্বাচনকে কেন্দ্র করে টানা ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ছবি : কালবেলা
নির্বাচনকে কেন্দ্র করে টানা ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে সাভারের তিনটি গুরুত্বপূর্ণ মহাসড়কে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। তবে এই ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে পরিবহন খাত, যার ফলে দেখা দিয়েছে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে সোমবার রাত থেকেই যাত্রীদের ভিড় বাড়তে থাকে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালেও এই চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চলের কারখানাগুলো ছুটি হওয়ার পর হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে বাসস্ট্যান্ডগুলোতে জড়ো হয়েছেন।

বাইপাইল বাসস্ট্যান্ডে ১৬ মাসের শিশুকে নিয়ে তিন ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় থাকা সুলতানা নাসরিন আক্ষেপ করে বলেন, ভোটের ছুটিতে বাড়ি যাওয়ার আনন্দ ভোগান্তিতে রূপ নিয়েছে। বাসের দেখা মিলছে না, আর যা আসছে তাতে ভাড়া চাওয়া হচ্ছে দুই থেকে তিন গুণ।

একই অভিযোগ গাইবান্ধাগামী আমেনা বেগমের। তিনি বলেন, ভোট দিতে বাড়ি যাচ্ছি, কিন্তু এই কষ্ট সহ্য করার মতো না। একদিকে গাড়ির সংকট, অন্যদিকে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করতে পারছি না, ভোগান্তির শেষ নেই।

যাত্রীদের অভিযোগ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী বাসগুলোতে স্বাভাবিকের চেয়ে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী হাসান আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, নিরাপদ যাত্রার কথা বলা হলেও রাস্তায় তদারকি করার মতো কাউকে দেখছি না। ভাড়া নিয়ে যে যার মতো আদায় করছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান জানান, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর। তবে আমরা যানজট নিরসনে কাজ করছি। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলসহ সারা দেশে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এই লম্বা ছুটিকে কেন্দ্র করেই মূলত মহাসড়কগুলোতে যাত্রীদের এই বাড়তি চাপ তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X