ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিলেন বিএনপির সভাপতি 

ইউএনও অফিস থেকে কাগজ ছিনিয়ে নিচ্ছেন বিএনপির সভাপতি। ছবি : কালবেলা
ইউএনও অফিস থেকে কাগজ ছিনিয়ে নিচ্ছেন বিএনপির সভাপতি। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে জামাল উদ্দিন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতা জামাল উদ্দিন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদের নিয়োগ পরীক্ষা ছিল। লিখিত পরীক্ষার পর আওয়ামীলীগের ছেলেদের নিয়োগ দেওয়া হচ্ছে অভিযোগ তুলে সেখান থেকে সব কাগজ পত্র নিয়ে গেছেন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন।

মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে ৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন৷ পরীক্ষা শেষে আমরা ইউএনও স্যারের রুমে বসেছিলাম। সেখান থেকে আমাদের সব কাগজপত্র জামাল উদ্দিন ও তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছেন৷ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় এসেছি।

উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, আমরা কোনো কাগজ নিয়ে আসিনি৷ প্রতিষ্ঠানে আওয়ামীলীগের লোকদের নিয়োগ দেওয়া হচ্ছিলো। আমাদের ছেলেরা এসব বলতে গেলে ইউএনও খারাপ আচরণ করেন। ইউএনও জামায়াতের লোক ৷

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনে প্রতিষ্ঠানের লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে নিরীক্ষকেরা ভাইভা নেওয়া শুরু করেন। পরক্ষণেই আমার রুমে তারা অবস্থান করে। এ সময় বিএনপির সভাপতি ও তার সহযোগীরা আমার রুমে আসেন৷ মব সৃষ্টি করে নিরীক্ষকদের কাছ থেকে সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X