নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতে প্রাণ গেল ২ যুবকের

বজ্রসহ বৃষ্টি। ছবি : কালবেলা গ্রাফিক্স
বজ্রসহ বৃষ্টি। ছবি : কালবেলা গ্রাফিক্স

নেত্রকোনার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতদের একজন কৃষক ও অপরজন রাজমিস্ত্রি। শুক্রবার (১৩ মার্চ) সকালে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩)। তিনি পেশায় একজন কৃষক। অপরজন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা আকাশ মিয়া (২৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

অপরদিকে, দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি আকাশ মিয়া। পথে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি অচেতন হয়ে একটি ধানখেতের পাশে পড়ে থাকেন। একপর্যায়ে ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। তার শরীরে বজ্রপাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X