হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই কোটি টাকার ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক

জব্দকৃত ভারতীয় পণ্য। ছবি : কালবেলা
জব্দকৃত ভারতীয় পণ্য। ছবি : কালবেলা

হবিগঞ্জে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৩ মার্চ) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার চিলমারি থানার সড়কটারি গ্রামের মৃত আসাদুজ্জামানের পুত্র আলমগীর মিয়া (৪২) ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার চাষি বালিগাও গ্রামের মৃত হারুন মিয়ার পুত্র ইসমাইল বেপারি (৪২)।

র‍্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে র‍্যাব-৯, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মনডোরা ইউনিয়নের অলিপুর এলাকা দিয়ে ভারতীয় পণ্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ সিলেট থেকে ঢাকাগামী এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যান গাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাভার্ডভ্যান তল্লাশি করে বিপুল সংখ্যক বিভিন্ন প্রকার ভারতীয় সাবান, চকলেট, জুস, কসমেটিক্স, ওলিভওয়েল ও ১৭৩ বস্তা জিরা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের মূল্য প্রায় ৮১ লাখ টাকা। এসব মালামাল পরিবহণে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

অপরদিকে, পৃথক অভিযানে বিজিবি-৫৫ এর অভিযানে অভিনব কায়দায় ট্রাক ভর্তি ধানের তুষের বস্তার ভেতরে লুকানো প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার দিকে বিজিবি-৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি দল ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার নোয়াহাটি নামক এলাকা থেকে একটি ট্রাক আটক করে। ট্রাক তল্লাশি করে বস্তাভর্তি ধানের তুষের বস্তা থেকে বিপুল সংখ্যক ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা।

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, এসব পণ্য পাচারের উদ্দেশ্যে কর ফাঁকি দিয়ে আনা হয়েছে। জব্দ মালামাল কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X