শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মিলল খণ্ডিত মরদেহ

ডোবা থেকে মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
ডোবা থেকে মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্গন্ধও। মাত্রা বাড়ার একপর্যায়ে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলে মানব দেহের খণ্ডিত অংশ। খবর যায় পুলিশে, ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখেন নারীর দেহের তিনটি অংশ।

শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির একটি ডোবা থেকে অজ্ঞাত নারীর কয়েক খণ্ড মরদেহ উদ্ধার করে। ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, বাড়িটি স্থানীয় গার্মেন্টস কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। বাড়ির রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানি নিষ্কাশনের জন্য পাশেই প্রায় আট-দশ বছর আগে ছোট একটি ডোবা নির্মাণ করা হয়। পরে সেখানে কচুরিপানাসহ কয়েক জাতের মাছ জন্ম নেয়। শনিবার দুপুরে বাড়ির ভাড়াটিয়া তীব্র দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করে পাশের ডোবাতে খণ্ডিত মানবদেহ দেখতে পায় বাড়ির মালিককে জানান। পরে তিনি পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত কাজ চলছে ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X