রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

নির্মাণকাজের সময় চারতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নির্মাণকাজের সময় চারতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রাজশাহী মহানগরীতে নির্মাণকাজ করার সময় চারতলা থেকে নিচে পড়ে সাব্বির আহমেদ (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর শালবাগান এলাকায় সিটি গ্যারেজের পেছনের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির আহমেদ মহানগরীর মালদা কলোনির শিল্পীপাড়া এলাকার বাসিন্দা। পেশায় নির্মাণশ্রমিক সাব্বির তার পরিবারের সঙ্গে নগরীতেই বসবাস করতেন এবং কায়িক শ্রমের মাধ্যমে সংসারের হাল ধরেছিলেন।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে সাব্বির তার ভাইয়ের সঙ্গে ওই নির্মাণাধীন ভবনের চারতলায় কাজ করছিলেন। বেলা ১১টার দিকে কাজ করার সময় একটি টেবিল সরাতে গিয়ে তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় চারতলা থেকে ছিটকে পাশের একটি ভবনের ছাদের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে এলেও তার আগেই প্রাণ হারান সাব্বির। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ওসি মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

১০

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১১

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১২

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৩

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৪

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৬

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৭

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৮

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৯

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

২০
X