সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। ছবি : কালবেলা
হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। ছবি : কালবেলা

আকস্মিক পরিদর্শনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কোনো ধরনের প্রটোকল ছাড়া সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন তিনি।

হাসপাতালের স্টাফ ও সেবা নিতে আসা রোগীর স্বজনরা বলেন, সকাল ৮টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালে এসে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে প্রবেশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে বসেন। এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা নবী দায়িত্বে ছিলেন। মন্ত্রী তার কাছ থেকে হাসপাতালের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

সকাল প্রায় সোয়া ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাফসান রেজাকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার মান সম্পর্কে জানতে চান।

পরিদর্শন শেষে সিংগাইর পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশগ্রহণ করেন তিনি।

এরপর হাসপাতালের প্রধান ফটকে সাংবাদিক, স্থানীয় বাসিন্দা, হাসপাতালের স্টাফ এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার জন্য ৩২ জন চিকিৎসক দেওয়া হয়েছে। তার মধ্যে চারজন অনুপস্থিত। এর মধ্যে যদি কেউ বিভিন্ন জায়গায় অ্যাটাচমেন্টে চলে যায়, তাহলে রোগী সেবা পাবে কীভাবে? জনসংখ্যার তুলনায় এমনিতেই চিকিৎসক কম এবং প্রয়োজনীয় সুবিধাও অপ্রতুল। এসব বিষয় সরেজমিনে দেখার জন্যই আজকের এই পরিদর্শন।

স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রয়োজনীয় সরঞ্জামের সহজলভ্যতা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করা এবং জনগণ যাতে কোনো হয়রানি ছাড়াই চিকিৎসা পায়, এসব বিষয় শতভাগ নিশ্চিত করতে হবে। আমরা কোনো অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেব না।

পরিদর্শনের সময় হাসপাতালের কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে হাসপাতাল এলাকায় দালাল চক্রের উৎপাতের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। এ বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে কোনো ধরনের প্রটোকল ছাড়া সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জে. মো. আব্দুল বারী এমপি।

স্থানীয়রা জানান, ঢাকার অতি সন্নিকটে হওয়ায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কর্মরত অনেক সরকারি কর্মকর্তা ও চিকিৎসক ঢাকায় অবস্থান করেন এবং সেখান থেকে সুবিধামতো যাতায়াত করেন। সাম্প্রতিক সময়ে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সেবার মান যাচাই করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X