রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৫:২৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা জনির আয়োজনে ইফতার মাহফিল

ইফতার বিতরণ করেন ডা. মোহাম্মদুল হক জনি। ছবি :কালবেলা
ইফতার বিতরণ করেন ডা. মোহাম্মদুল হক জনি। ছবি :কালবেলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং সালাহউদ্দীন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ায় শোকরানা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ডা. মোহাম্মদুল হক জনি।

রোববার (১৫ মার্চ) বিকেলে রামু সিটি পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে ও রোকনুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম।

আখতারুল আলম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে বিকেল ৪টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের ইফতার বিতরণ করা হয়। পরে ছিন্নমূল অসহায় মানুষদের মাঝেও ইফতার বিতরণ করেন ছাত্রদল নেতা জনি।

মোহাম্মদুল হক বলেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। আজ তার দেখানো পথে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করায় কক্সবাজার বাসী প্রধানমন্ত্রীর কাছে ঋণী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউনুস,জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দীন, জেলা তাঁতী দলের সভাপতি ডা. নাসির উদ্দীন, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তার আহমদ, আবুল বশর মেম্বার, রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি, অ্যাডভোকেট এজতাফিজুর রহমান, রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল করিম, মোস্তফা জামান শাহীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ও জেলা ছাত্রদল নেতা রেজা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১০

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১২

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৩

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৪

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৬

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৭

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৮

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

২০
X