গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০১:৩৩ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ১৫

মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : কালবেলা
মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে আলোচিত হাজীর মাজার বস্তি এলাকায় মধ্যরাতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারের নেতৃত্বে এ যৌথ অভিযান শুরু হয়।

অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বস্তির বিভিন্ন গলি, বাসাবাড়ি ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে এখন পর্যন্ত প্রায় ১৫ জনকে আটক করার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, হাজীর মাজার বস্তি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বড় মাদক কেনাবেচার কেন্দ্র হিসেবে পরিচিত।

অভিযোগ রয়েছে, এখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাদকদ্রব্য কেনাবেচা হয়। এর মধ্যে রয়েছে হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য।

স্থানীয়দের দাবি, এই বস্তিকে ঘিরে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এখান থেকে গাজীপুর, টঙ্গীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হয় বলে ধারণা করা হয়। ফলে এলাকাটিকে অনেকেই মাদকের ‘পাইকারি বাজার’ হিসেবে আখ্যা দিয়ে থাকেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১০

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৫

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৭

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৮

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

২০
X