মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন

উপহার বিতরণ করেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। ছবি : কালবেলা
উপহার বিতরণ করেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে শাড়ি, থ্রি-পিস, রুমাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সবাই এসব সুবিধা পাবেন।

তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের কল্যাণে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করে যাবো। সঠিক নেতৃত্বের অভাবে কুলাউড়া এতোদিন অবহেলিত ছিলো, এখন উন্নয়নের কাজ দৃশ্যমান হবে। দল, মত, নির্বিশেষে সবাইকে নিয়ে কুলাউড়ার সামগ্রিক উন্নয়নের জন্য নিজের সেরাটা দিয়ে কাজ করে যাবো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, ভূকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনির।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেতা নজরুল ইসলাম খান, প্রেস ক্লাব কুলাউড়ার সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহসাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৮৫০ জন উপকারভোগীর মধ্যে শাড়ি, থ্রি-পিস ও হাজি রুমাল বিতরণ করা হবে। এ ছাড়া ১ হাজার জনকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X