মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৩ শতাধিক মানুষকে ঈদ উপহার দিল জবেদা রউফ ফাউন্ডেশন

ঈদ উপহার বিতরণে এমপি  শওকতুল ইসলাম শকু । ছবি : কালবেলা
ঈদ উপহার বিতরণে এমপি শওকতুল ইসলাম শকু । ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জবেদা রউফ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আরো শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রনেতা কায়ছল ইসলামের ব্যবস্থাপনায় পৌর শহরের বিছরাকান্দি এলাকায়ে এসব বিতরণ করা হয়।

মো. আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ মো. শওকতুল ইসলাম শকু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিলেট মদন মোহন কলেজের প্রভাষক আব্দুল জলিল সোহেল, প্রেস ক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুবদল নেতা আলমাছ পারভেজ তালুকদার, জুনেদ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, সমাজসেবক রহমত উল্ল্যাহ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে জবেদা রউফ ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন কার্যক্রম প্রশংসার দাবি রাখে।

জবেদা রউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী কায়ছল ইসলাম বলেন, গরিব অসহায় ও দু:স্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী ও অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। আমাদের সামর্থ্য দিয়ে কিছু মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র মানবিক প্রয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X