কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কালবৈশাখী কেড়ে নিল নারীর প্রাণ

ঝড়ের পর ঘটনাস্থলে প্রতিবেশীরা। ছবি : কালবেলা
ঝড়ের পর ঘটনাস্থলে প্রতিবেশীরা। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শেফালী বর্মন (৫৫) দড়িকান্দি গ্রামের রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর তিনি বাপের বাড়িতে একটি টিনের ঘরে বসবাস করতেন। তার দুই মেয়ে বিবাহিত হওয়ায় তিনি একাই থাকতেন।

বুধবার রাত ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠাল গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় তিনি রাতের খাবার খাচ্ছিলেন। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝড় থামার পর স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, সারারাত আমাদের মোবাইল টিম কাজ করেছে। তবে এ মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাদের অবহিত করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X