‎পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি : কালবেলা

‎‎কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। ‎শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

‎‎আহতরা হলেন, সাজ্জাত হোসেন (২২), মন্জুর আলম (৪৫), আসকরআলী (১৬), মোবারক(১১) ইব্রাহিম (২৮) নুর খান (২২) মিজান (১৬) ও কলি আক্তার (৪)। আহতদের বাড়ি মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায়।

‎‎আহতদের মধ্যে শফিকুল ইসলাম (১৫) ও মোবারকের (১৪) অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

‎‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেকুয়া বাজার থেকে মগনামামুখী যাত্রী বহনকারী একটি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি জিপ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রী বহনকারী অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় শিশুসহ ৯ জন গুরুতর আহত হয়। আহতদের অধিকাংশই মাথা ও মুখে আঘাত পেয়েছে।

‎‎পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

‎এ বিষয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে পাজেরো জিপটি জব্দ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X