মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ

ভাঙচুর করা বাড়ি। ছবি : কালবেলা
ভাঙচুর করা বাড়ি। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় দলের কমপক্ষে ২০ জন আহত হয়েছে ও প্রায় শতাধিক বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার (২১ মার্চ) ঈদের নামাজের পরে উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট হামিরদী গ্রামে আপন চাচাত দুই ভাই, দুই দলের নেতৃত্ব দেন। এক পক্ষের নেতৃত্ব দেন হাসান হাবিব ও অন্য পক্ষের নেতৃত্ব দেন লিটন মাতুব্বর। জানা গেছে, গ্রামে বছরখানেক আগ থেকে লিটন গ্রুপের দল বড় হওয়ায় একাধিকবার হাবিব গ্রুপের লোকদের ৪-৫ বার বাড়িঘর ভাঙচুর করে। এবার হাবিব গ্রুপ ঈদের নামাজের পর হঠাৎ লিটন মাতুব্বর দলের বাড়িতে হামলা চালায়। এতে ঘণ্টাখানেক সময় পর্যন্ত ভাঙচুর ও লুটপাট চালায়। এর মধ্যে উভয় দলের কমপক্ষে শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মধ্যে গুরুতর আহত সিফাত ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে একদলের দলনেতা হাসান হাবিব জানান, একটি বছর ধরে লিটন মাতুব্বর যত অন্যায় অত্যাচার আমাদের বাড়ি চার থেকে পাঁচ বার ভাঙচুর চালিয়ে আসছে এবং এলাকায় মাদক চুরিসহ সব শেল্টার দিয়ে আসছে, তার প্রতিবাদ করতে গিয়ে আজকের সংঘর্ষ ঘটেছে।

অন্যদিকে অন্য দলের দলনেতা লিটন মাতুব্বর জানিয়েছেন, আমরা নামাজ পড়ে ঘরে ফিরেছি আর আকস্মিক হাসান হাবিব গ্রুপের লোকজন ঈদে একত্রিত হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ চালিয়ে সবকিছু তছনছ করে ফেলেছে। আমরা বুঝে ওঠার আগেই তারা এ কাণ্ড ঘটিয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষ ঘটেছে এতে কিছু হতাহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। আমরা এখনো অভিযোগ পাইনি, পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X