মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মনোহরগঞ্জে জ্বালানি তেলের সংকট

ফিলিং স্টেশনেও পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল। ছবি : কালবেলা
ফিলিং স্টেশনেও পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল। ছবি : কালবেলা

কুমিল্লার মনোহরগঞ্জে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন খাতসহ সাধারণ মানুষের জীবনযাত্রা চরম ভোগান্তিতে পড়েছে। জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনের চালকদের মাঝে হাহাকার বিরাজ করছে।

জানা গেছে, রোববার (২২ মার্চ) সকাল থেকে মনোহরগঞ্জের বাজারগুলোতে অকটেন, পেট্রোল পাওয়া যাচ্ছে না। খুচরা দোকানগুলোতে না পেয়ে চালকরা ছুটছেন ১০/১৫ কিলোমিটার দূরে চিতোষী, খিলা ও লাকসাম উপজেলার স্টেশনে। সেখানেও পেট্রোল বা অকটেন মজুত নেই। ফলে বাধ্য হয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

মোটরসাইকেল চালকরা জানান, রোববার সকাল থেকে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। কোথাও তেল পাওয়া যাচ্ছে না। এর আগে শনিবার ঈদের দিন অল্প পরিমাণে তেল পাওয়া গেলেও লিটার প্রতি দেড় শতাধিক টাকায় বিক্রির অভিযোগ করেছেন তারা। জ্বালানি তেলের সংকটের কারণে উপজেলাজুড়ে পরিবহন চলাচল আংশিকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মো. শাহ আলম নামের একজন বলেন, মনোহরগঞ্জ উপজেলায় কোনো পেট্রোল পাম্প নেই, আনুমানিক ১৫ কিলোমিটার দূর থেকে তেল সংগ্রহ করতে হয়। মনোহরগঞ্জের খুচরা তেলের ডিলাররা পাশের চিতোষী ও লাকসাম উপজেলায় স্টেশনে গিয়ে চাহিদানুযায়ী তেল ড্রাম ভর্তি করে নিয়ে আসেন।

অভিযোগ করে তিনি আরও বলেন, চিতোষীর একটি দোকানে অকটেন পাওয়া গেলেও লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন রিপন চৌধুরী বলেন, প্রতি ঈদে মোটরসাইকেল দিয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়ে দেখা করি। এ বছর তেলের সংকটের কারণে তেমন কোথাও ঘুরতে পারিনি। ঈদের আনন্দ ভালো করে উপভোগ করতে পারিনি। মনোহরগঞ্জ উপজেলা অকটেন ও পেট্রোল চালিত অনেক গাড়ি বন্ধ হয়ে আছে তেল সংকটের কারণে।

মেসার্স এম আর ফিলিং স্টেশনের ম্যানেজার অমূল্য চন্দ্র দাস বলেন, মজুত শেষ হওয়ার কারণে পেট্রোল/অকটেন সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। আশা করছি বিকেলের মধ্যে ডিপো থেকে তেল সংগ্রহ করা হবে। মানুষের ভোগান্তি কমে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X