চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হতে আমিই একমাত্র দাবিদার’

অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর।
অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর।

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হওয়ার আমিই একমাত্র উপযুক্ত দাবিদার বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর।

মঙ্গলবার (২৪ মার্চ ) কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে বিশ্বস্ততার সহিত কাজ করেছি। আমি অন্য ঘাটের পানি খেয়ে বিএনপিতে আসিনি। বিএনপিতে আমার জন্ম বিএনপিই আমার শেষ।

জহির উদ্দিন বাবর বলেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া না করে ওই সময়ে চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে জেলাকে স্বৈরাচারমুক্ত করার আমিই প্রথম দাবিদার। ওই সময়ে দলের অনেক গুরুত্বপূর্ণ কতিপয় সুবিধাবাদী স্বৈরাচারের সঙ্গে হাত মেলালেও আমাদের নেতৃত্বকে বাধাগ্রস্ত করতে পারেনি। তাই শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এমন কাউকে জেলা পরিষদের প্রশাসক মনোনীত করা হউক। সে হিসাবে জেলা পরিষদের প্রশাসক হওয়ার আমিই একমাত্র উপযুক্ত দাবিদার।

দল তাকে মূল্যায়ন করার এটাই সময় বলেও জানান তিনি।

উল্লেখ্য, আইন পেশায় নিয়োজিত অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর স্থানীয় পর্যায়ে বাবর বেপারী নামে পরিচিত হয়ে রয়েছেন। তিনি চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসার আগে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনকালীন সময়ে চাঁদপুর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ২নম্বর সদস্য ছিলেন তিনি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য হতে এক পর্যায়ে সহসভাপতির দায়িত্বও পালন করেন। শুধু তাই নয়, তিনি চাঁদপুর জেলা আইনীজীবী সমিতিতে সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্বও পালন করেন।

বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্ট অব বাংলাদেশের একজন আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X