রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৬:৪২ এএম
অনলাইন সংস্করণ

জমি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর ছেলের

বাবার কবরের বেড়া ভাঙচুর ছেলে। ছবি: সংগৃহীত
বাবার কবরের বেড়া ভাঙচুর ছেলে। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দেড়টার দিকে গাইবান্ধা সদর উপজেলার আনালের তাড়ি গ্রামেএমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর এলাকা জুড়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ আনালের তারি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া ৪ বিঘা সম্পত্তি তার মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বন্টন করে দেন। মূলত দ্বিতীয় ইকবাল মিয়াকে জায়গা বেশি দেওয়ার কথা তুলে সব থেকে ছোট ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দেড়টার দিকে তার বাবার কবরের উপর উঠে ঘিরে দেওয়া যায়গা ভাঙচুর করে। দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জায়গায় কবরস্থানটি ছিল। পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু (ছোট) জায়গা কম দেওয়া কথা তুলে এই জায়গাটি তার নিজের বলে দাবি করে এই কান্ড করে।

স্থানীয়দের অভিযোগ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছে ছোট ছেলে। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে।

এ ঘটনায় আমজাদ নামের এক স্থানীয় বলেন, ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই ছেলের শাস্তি দাবি করছি।

তবে এ বিষয়ে মৃত আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইলফোনেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে তার চার ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই ঘটনা সত্যতা নিশ্চিত করেন সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আনালের তারি গ্রামের ইউপি সদস্য আব্দুল হাই। তিনি কালবেলাকে বলেন, ঘটনা শোনার পরপরই ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটেছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X