নূরে আলম সিদ্দিকী
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের কবর জিয়ারত

গণতন্ত্র পুন্রুদ্ধার আন্দোলনে শহীদের কবর জিয়ারত। ছবি : কালবেলা
গণতন্ত্র পুন্রুদ্ধার আন্দোলনে শহীদের কবর জিয়ারত। ছবি : কালবেলা

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুতাছিম বিল্লাহ।

যশোরের মনিরামপুরে গত ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সব শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুতাছিম বিল্লাহ।

এ সময় তিনি মনিরামপুর উপজেলার ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের শহীদ আনিসুর রহমান, শহীদ আবু সাঈদ, শহীদ বজলুর রহমান, চাপাকোনা গ্রামের শহীদ আসাদুজ্জামান, ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিপ্রকোনা গ্রামের শহীদ মতিউর রহমান, ১২নং শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী গ্রামের শহীদ আনিসুর রহমান, ৭নং খেদাপাড়া ইউনিয়ন কাশিপুর গ্রামের শহীদ মেজবাহ উদ্দীন চন্টু, ১৩ নং খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের শহীদ হাফিজুর রহমান, মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের শহীদ ইউসুফ মিয়ার কবর জিয়ারত করেন ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

মুতাছিম বিল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের জন্য ছিল খুব খারাপ সময়। তারা ঘরে থাকতে পারেননি, দিনের পর দিন বাড়ির বাইরে থেকেছেন। ঈদ-পূজা কোনো উৎসবও তারা পরিবারের সঙ্গে উদযাপন করতে পারেননি। গুম-খুন ছিল নিয়মিত ঘটনা। দীর্ঘ এ আন্দোলনে প্রাণ হারিয়েছেন অনেক নেতাকর্মী। অনেকেই ছিলেন তার পরিবারের একমাত্র আয়ের উৎস্য।

তিনি বলেন, এখন এসব শহীদ পরিবারের খোঁজ অনেকেই রাখেন না। আমি চেষ্টা করেছি আমার উপজেলার প্রতিটি শহীদ পরিবারের খোঁজ নেওয়ার। ঈদের এই আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করেছি।

শহীদদের কবর জিয়ারত ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, মনিরামপুর জিয়া স্মৃতি পাঠাগারের উপদেষ্টা, মুক্তেশ্বরী ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এমএ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, মনিরামপুর জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিমুল এহসান, সরকারি এমএম কলেজের সাবেক ছাত্রনেতা, মনিরামপুর জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন হৃদয়, মনিরামপুর পৌর বিএনপির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাবুল আক্তার বাবু, ১২নং শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুর রহমান নয়ন, যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি ও মনিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ গাজী, সহসাংগঠনিক সম্পাদক মাহবুব তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুজ্জামান টিংকু, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাকিব জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক, জিয়া স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক সদস্য জিএম হাসান কবির সুমন, মনিরামপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মিনহাজুল আবেদীন, পৌর যুবনেতা মুবিন, উপজেলা ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ, পৌর ছাত্রদল নেতা শোভন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১০

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১১

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১২

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৩

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৪

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৫

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৮

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৯

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

২০
X