মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

যশোরের মনিরামপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইমামুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্বরণপুর বাঁশতলার পাশে মতিনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন (৫০) ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের ফারাসাতপুর গ্রামের রহিম সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে স্বরণপুর জামতলা মোড় থেকে বাড়ি ফেরার পথে ইমামুল হোসেনের ওপর হামলা চালানো হয়। পূর্বশত্রুতার জেরে একই গ্রামের কয়েক ব্যক্তি তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইমামুল হোসেনকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ওসি আবু সাঈদ বলেন, মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X