কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের কচাকাটা থানাধীন এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি মো. জাহিদ হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে আসামি জাহিদ হাসান ভিকটিম তরুণীকে (২৩) মোবাইল ফোনে ডেকে নাগেশ্বরীর আনন্দ বাজার এলাকায় নিয়ে আসে। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে তাকে নাগেশ্বরী থানাধীন চর লুছনি গ্রামে নিয়ে যায়। পরদিন ২৩ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে ঢাকায় নেওয়ার কথা বলে ভিকটিমকে দুধকুমার নদীর ধারে আয়নালের ঘাট সংলগ্ন চরাঞ্চলের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে জাহিদ হাসানসহ বাবু মিয়া ওরফে আকাশ (২২) এবং অজ্ঞাতনামা আরও একজন মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ‎ ‎ঘটনার পর ভিকটিমকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। পরে ভিকটিম বাড়ি ফেরার পথে নাগেশ্বরীর জুব্বার মোড় এলাকায় স্থানীয় ব্যক্তি আব্দুল সালাম মিয়া তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরদিন মঙ্গলবার ২৪ মার্চ সকাল ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে তার পরিবার।

‎এ ঘটনায় কচাকাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।

‎কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পন কুমার দাস জানান, প্রধান আসামি জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X