সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজারহাট (​কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

অভিযুক্ত শফিকুল। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শফিকুল। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে পাঁচ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শফিকুল ওই গ্রামেরই বাসিন্দা এবং পেশায় দিনমজুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশুটি বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী শফিকুল ইসলাম খাবার কিনে দেওয়ার কথা বলে শিশুদের দোকানে নিয়ে যান। কৌশলে অন্য শিশুদের বিদায় করে দিয়ে ভুক্তভোগী শিশুটিকে ফেরার পথে রাস্তার পাশের একটি শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনা জানাজানি রোধ করতে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ২০ টাকা দিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি প্রদান করেন। তবে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিস্তারিত জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে স্থানীয় জনতা অভিযুক্ত শফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে অভিযুক্ত শফিকুল নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, শফিকুলের বাবা মারা যাওয়ার পর থেকেই তারা তাকে বিভিন্নভাবে মানবিক সহায়তা দিয়ে আসছিলেন। এমন একজন পরিচিত ও আশ্রিত ব্যক্তির কাছ থেকে এ ধরনের ঘৃণিত কাজ তারা কল্পনাও করেননি। ঘটনার পর শিশুটিকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, এই ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। মামলাটি ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)’-এর ৯ (২) ধারায় নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X