সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় ১৯ লাখ টাকাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

মাদক পাচারকারী সাইদুর ইসলাম। ছবি : কালবেলা
মাদক পাচারকারী সাইদুর ইসলাম। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৩টার দিকে শিমরাইল মোড় কক্সবাজার গামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীর নাম সাইদুর ইসলাম। তিনি কক্সবাজারের রামুর ডাকভাঙ্গা দক্ষিণ কচ্চপিয়া এলাকার মুসা আলির ছেলে।

এছাড়াও একই রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আরো ১০ জন মাদক ব্যবসায়ীকে। তারা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড়ের দুলাল বেপারীর ছেলে মো. সাগর হোসেন (২৬), ইউসুফ আলির ছেলে মো. রবিন (২৮), তাজুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩২), সুরুজ মিয়ার ছেলে মো. সোহাগ (৩০), মো. স্বপ্নীল হোসেনের ছেলে মো. রাব্বি (৩২), লিয়াকত মিয়ার ছেলে সোহানুর রহমান ওরফে বাবু (২৬), বাবুল মিয়ার ছেলে মো. রনি (৩৩), গোদনাইল চিত্তরঞ্জন এলাকার মৃত হরিবলের ছেলে দ্বিপক (৩২), সুমিলপাড়ার মৃত সুলতান মিয়ার ছেলে মো. রাজু মিয়া (৫২) ও কদমতলী মাহাবুবের ছেলে মো. সুজন (২৯)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, কক্সবাজার থেকে আসা মাদক ব্যবসায়ী সাইদুর ইসলাম সিদ্ধিরগঞ্জে পাইকারীভাবে মাদক বিক্রি করে ফিরে যাওয়ার সময় তার অবস্থান নিশ্চিত হয়ে রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা, ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১০

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১১

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১২

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৪

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৫

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৮

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৯

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

২০
X