মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের অনুষ্ঠানে মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ

মোহনগঞ্জ থানা। ছবি : কালবেলা
মোহনগঞ্জ থানা। ছবি : কালবেলা

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের বৌভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) সহিলদেও এলাকার উতিয়ারকোণা গ্রামের সবুজ মিয়ার ছেলে কাওছার মিয়ার (২২) সঙ্গে একই এলাকার মেদী পাথরকাটা গ্রামের মো. আব্দুল হেকিম খানের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়। পরদিন মঙ্গলবার বিকেলে বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে দাওয়াত খেতে যায় কনে বাড়ির লোকজন।

খাবারে মাংস কম এবং দুর্গন্ধযুক্ত ভাত দেওয়াকে কেন্দ্র করে বর পক্ষের সঙ্গে কনে পক্ষের লোকজনের কথা কাটিকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। এতে কনের আপন ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

বরের বাবা সবুজ মিয়া জানান, ১ লাখ ৪০ হাজার টাকা খরচ করে আমার ছেলের বৌভাত অনুষ্ঠান আয়োজন করেছি। অনুষ্ঠান চলাকালে খাবার খেতে বসে কনে বাড়ির লোকজন আমাদের লোকজনের সঙ্গে তর্কাতর্কি সৃষ্টি করে একপর্যায়ে সবাই একে অপরের ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।

কনের চাচা গোলাম মোস্তফা জানান, বরের বাড়িতে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তা খুবই লজ্জাজনক।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, বিয়য়টি আমার জানা নেই। এ ঘটনায় কেউ কোনো অভিযোগও দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X