আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বয়স্ক ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

বরগুনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
বরগুনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

বরগুনা আমতলীর ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে জেলে কার্ড ও বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে এলাকার সাধারণ জনগণের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সোহাগ নামে এক ব্যক্তি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আমতলী উপজেলাধীন ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. নুরজাহান বেগম সাধারণ মানুষের কাছ থেকে জেলে কার্ড ও বয়স্ক ভাতার নাম দেওয়ার কথা বলে ১ থেকে ২ হাজার টাকা হাতিয়ে নেয়। এলাকাবাসী জেলে ও বয়স্ক ভাতা কার্ড না পাওয়ায় ইউপি সদস্য নুরজাহান বেগমের কাছে গেলে তিনি আজ-কাল বলে ঘুরাতে থাকে। বিষয়টি জানাজানি হলে সাংবাদিক ভুক্তভোগীদের সাক্ষাৎকার নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে।

১নং ওয়ার্ডের ভুক্তভোগী চাননবরু বলেন, ‘আমার ছেলে মারা গেছে তিন সন্তান রেখে, আমার কাছ থেকে ১ হাজার টাকা নিয়েছে চাউলে নাম দেবে। কিন্তু আমি চাউল পাই নাই।’

মানিক তালুকদার নামে আরেক ভুক্তভোগী বলেন, ‘চাউল দেওয়ার কথা কইয়া টাহা নেছে, চাউলও পাই নাই, টাহাও পাইনাই।’

এ বিষয়ে অভিযুক্ত নারী ইউপি সদস্য নুরজাহান বলেন, আমি কিছুই জানি না, শুনলাম আপনার কাছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X