সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ট্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ২ বগি

আগুন লাগার দৃশ্য। ছবি: সংগৃহীত
আগুন লাগার দৃশ্য। ছবি: সংগৃহীত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে পাওয়ার কার ও পাশের যাত্রীদের এসি বগি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পোর্ট লিংক গেট অতিক্রমের সময় একটি বগিতে আগুন জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি গেটম্যানকে জানালে তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে দ্রুত ট্রেনটি থামিয়ে আগুন লাগা বগি দুটিকে আলাদা করে ফেলা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সৈনিকরা।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান আলী বলেন, খবর পেয়ে ৬টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এতে সহযোগিতা করেছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সেনাবাহিনীর সৈনিকরা। যার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ট্রেনের যাত্রীরা দ্রুত নেমে যাওয়াতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বগি দুটির মধ্যে একটি হলো যাত্রীবাহী, আরেকটি হলো ইঞ্জিন।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ট্রেনের পাওয়ার কার বগি থেকে। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ঢাকামুখী লেনে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১০

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১১

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১২

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৩

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৪

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৫

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৬

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৭

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৯

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

২০
X