রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

দুর্ঘটনার পর ঘটনাস্থলের চিত্র। ছবি : কালবেলা
দুর্ঘটনার পর ঘটনাস্থলের চিত্র। ছবি : কালবেলা

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে। এছাড়া আরও ১২ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাপছড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসছিল। এ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও পুলিশ।

দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরতরা বাসটি ভাড়া করে নিয়ে যাচ্ছিল। পথের মধ্যে ব্রেকফেল করে গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।

রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি ও জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল জানান, বাসটিতে থাকা অনেকেই আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। ১২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, এ ঘটনায় ১৯ আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১০

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১১

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১২

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৩

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৪

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৫

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৭

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৮

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

২০
X