গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভ্রমণে এসে ফেরা হলো না জিহাদের 

জিহাদের মৃত্যুতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
জিহাদের মৃত্যুতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

সিলেটের জাফলংয়ে ভ্রমণে এসে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জাফলং জিরো পয়েন্টে নদীতে এ ঘটনা ঘটে।

জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পটিয়া গ্রামের প্রবাসী জুয়েল মিয়ার ছেলে।

জানা গেছে, নরসিংদী থেকে দাদি ও জিহাদসহ ৪০ থেকে ৪৫ জন বাসে করে জাফলংয়ে ভ্রমণে আসেন। জাফলং জিরো পয়েন্টে ১১টার দিকে সবার সাথে গোসলে নামেন জিহাদ। এক পর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সে। আশপাশের লোকজন অনেক খুঁজাখুঁজি করে ঘণ্টা খানেক পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়। গুরতর অবস্থায় জিহাদকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার কালবেলাকে বলেন, জিহাদ দাদীর সাথে ভ্রমণে এসে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। উদ্ধারের পর দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্দেহ হলে তার আত্মীয়রা সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়, সেখানেও ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১১

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১২

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৩

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৪

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৫

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৭

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৮

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৯

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

২০
X