বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ভাই-বোনের

পুকুর। প্রতীকী ছবি
পুকুর। প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, মো. ছাহাদ হোসেন (৫) ও তার ছোট বোন ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের সৌদিপ্রবাসী ছাইদুল হাওলাদারের সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা প্রবাসে থাকায় মা তার দুই সন্তানকে নিয়ে আন্ধারমানিক ইউনিয়নে বাবার বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার দুপুরে সন্তানদের খাইয়ে দিয়ে মা ঘরে খাবার খেতে বসেন। ওই সময় ছাহাদ ও ছাফিয়া বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ছাফিয়ার মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করতে গিয়ে পুকুরের তলদেশ থেকে ভাই ছাহাদকেও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরাফাত জাহান চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একইসঙ্গে দুই সন্তানের অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X