কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৩ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলের চিত্র। ছবি : সংগৃহীত
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলের চিত্র। ছবি : সংগৃহীত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে এ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, রাতের দিকে হঠাৎ নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে পদ্মা উত্তাল হয়ে ওঠে। পরে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়। মাঝনদীতে কোনো ফেরি ছিল না।

পরে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৭টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে এবং পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X