পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

শিগ্‌গিরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রধান অতিথি ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : কালবেলা
প্রধান অতিথি ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : কালবেলা

ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়ে রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেছেন, সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কোনো ব্যক্তি কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে টাকা জমা দেবেন।

শনিবার (২৮ মার্চ) পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

টুরিস্ট ভিসা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রী মনোজ কুমার বলেন, শিগ্‌গির টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

উপস্থিত ছিলেন- পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এ সময় সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরন্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাশসহ বিভিন্ন নেতারা, সাংবাদিক, আশ্রম কর্মী এবং ভক্তরা উপস্থিত ছিলেন।

পরে তিনি সৎসঙ্গ নেতৃবৃন্দের সঙ্গে আশ্রমের বিভিন্ন আঙিনা পরিদর্শন করেন। এরপর ভারতের সহকারী হাইকমিশনার পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রীশ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার সহকারী হাইকমিশনারকে স্বাগত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X