গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফের উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

গৌরনদীর বাটাজোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। ছবি : সংগৃহীত
গৌরনদীর বাটাজোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। ছবি : সংগৃহীত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (২৯ মার্চ) ভোরে উপজেলার বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইতি চক্রবর্তী (৪৫) ও পবিত্র মজুমদার (৫০)।

দুর্ঘটনায় গুরুতর আহত হন গুরুদাস চক্রবর্তী (৪৫), তার মেয়ে উপমা চক্রবর্তী (১৬) এবং আরও কয়েকজন যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ইতি চক্রবর্তী বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী এবং পবিত্র মজুমদার কাটপট্টি এলাকার সুন্দরী জুয়েলার্সের স্বত্বাধিকারী।

এদিকে, ইতি চক্রবর্তী দুর্ঘটনাস্থলেই এবং আহত পবিত্র মজুমদার বেলা সাড়ে ১২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হাইওয়ে পুলিশ জানায়, ‘গ্রিনভিউ পরিবহন’ নামের বাসটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাচ্ছিল। ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বাসটি বাটাজোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি মো. শামিম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি দুপুরের দিকে র‌্যাকার দিয়ে খাদ থেকে তোলা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার (২৫ মার্চ) রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়। একই দিন রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X