মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকে পানিতে চুবালেন আ.লীগ কর্মী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলা বিএনপি নেতা মেহেদী হাসান শফিককে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সোহেল নামের এক আওয়ামী লীগের কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী মেহেদী হাসান আকন্দ শফিক উপজেলা বিএনপির সহসমাজ কল্যাণবিষয়ক সম্পাদক।

এঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে কয়েকজন আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (৩০ মার্চ) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন মেহেদী হাসান।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান আকন্দ শফিক তার বাড়ির সামনের বিলে জমিতে ঘাস কাটতে যান। এ জমি নিয়ে উভয় পক্ষ তাদের বলে দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে সোহেল ও তার ভাইয়েরা মিলে মেহেদী হাসানকে পানিতে চুবিয়ে নির্যাতন করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লিখিত অভিযোগে একই গ্রামের মো. সোহেল (৩৫) তার ভাই মো. কায়েস (২৮), কাউসার (৩০) ও মো. সাগর (২২)-কে আসামি করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে রোববার মদন পৌরশহরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

অভিযুক্ত সোহেল মিয়া বলেন, মেহেদী হাসান আমার চাষকৃত জমিতে ঘাস কাটছিল। আমি এতে বাঁধা দেই। এর পর তার সাথে আমার ও আমার ভাইদের ধস্তাধস্তি হয়। তাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগটি মিথ্যা।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X