নরসিংদী প্রতিনিধি:
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এএসপির নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

এএসপির নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ । ছবি : কালবেলা
এএসপির নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ । ছবি : কালবেলা

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিবি পুলিশের এক কথিত সোর্সসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পৌর শহরের পায়রা চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নরসিংদী পৌর শহরের চিনিশপুর (নন্দীপাড়া) এলাকার সফিক মিয়ার ছেলে মো. সোহান (২৫), একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে শামীম ফকির (৩৫) ও কাঞ্চন মিয়ার ছেলে শুভ (২৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ চিনিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নেতৃত্বে ও ডিবির অংশগ্রহণে পরিচালিত এক অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মনিরুজ্জামানকে (৩৬) একটি রামদাসহ গ্রেপ্তার করা হয়।

পরদিন বিকেলে ডিবির কথিত সোর্স সোহান তার দুই সহযোগীকে নিয়ে মনিরুজ্জামানের পরিবারের কাছে টাকা দাবি করেন। তাদের মাধ্যমে ১০ হাজার টাকা অতিরিক্ত পুলিশ সুপারকে দিলে আসামিকে আদালতে চালান না দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানায়। সরল বিশ্বাসে আসামির পরিবার তাদের হাতে ওই টাকা দেন।

পরবর্তীতে আসামিকে আদালতে চালান দিয়ে কারাগারে পাঠানো হলে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, সোহান, শামীম ও শুভ অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করেছেন। তাদের সঙ্গে ওই কর্মকর্তার কোনো পরিচয় নেই।

ভুক্তভোগী পরিবার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপারের পরামর্শে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছে। আদালতের মাধ্যমে মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে কারাগারে পাঠায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X