কুমিল্লা ব্যুরোঃ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বারপাড়া ও নিমসারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালক ও দুই যাত্রীসহ চারজন নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) পৃথক স্থানে এই দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি ও ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি ট্রাক। ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের দুই চালক নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।

অন্যদিকে, বুধবার ভোরে একই মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি বাড়পাড়া নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশার পেছনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন, সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই অটোরিকশা চালক ছিলেন। তারা বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফিরছিলেন। আহতরা হলেন মো. নবীর হোসেন (৩৮), পেশায় সিএনজি চালক মো. কাওসার (৪০), প্রবাসী; এবং ইসমাইল (৩৭), পেশায় সেলসম্যান এবং সিএনজি চালক মো. সাগর মিয়া (৩৫) তিনি দাউদকান্দি কদমতলী এলাকার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পিছন থেকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X